Gogee8 একটি সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক এডটেক কোম্পানি, যা দক্ষিণ এশিয়ার শিক্ষাব্যবস্থায় নতুন পরিবর্তন আনছে। বাংলাদেশে gogee8 schoolBari-তে ৫৫০০টিরও বেশি বিনামূল্যের পাঠ্যক্রম-ভিত্তিক ভিডিও পাঠ (যা ১০০টিরও বেশি স্কুলে ব্যবহৃত হয়েছে এবং ৮ মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে), আফগানিস্তানে ৩৫৮টি দ্বিভাষিক অ্যানিমেটেড পাঠের মাধ্যমে আফগান মেয়েদের শিক্ষার সুযোগ তৈরি—আমাদের লক্ষ্য মানসম্মত শিক্ষা সবাইকে সহজলভ্য, অন্তর্ভুক্তিমূলক এবং অনুপ্রেরণাদায়ক করা।
নিজস্ব প্ল্যাটফর্ম ছাড়াও, গোগী৮ EdTech কোম্পানি, NGO, সরকার, স্কুল এবং বৈশ্বিক শিক্ষা প্রদানকারীদের সাথে অংশীদারিত্বের মাধ্যমে বিশ্বমানের শিক্ষামূলক কনটেন্ট তৈরি করে। আমরা কনটেন্ট তৈরির সম্পূর্ণ যাত্রা পরিচালনা করি—প্রি-প্রোডাকশন (ধারণা, স্ক্রিপ্ট, স্টোরিবোর্ড), প্রোডাকশন (অ্যানিমেশন, চিত্রায়ন, ভয়েসওভার) এবং পোস্ট-প্রোডাকশন (এডিটিং, লোকালাইজেশন, কোয়ালিটি অ্যাসিউরেন্স)। আমাদের দক্ষতা ২ডি ও ৩ডি অ্যানিমেশন, গল্প বলার ভিডিও, ইন্টার্যাক্টিভ পাঠ এবং সম্পূর্ণ পাঠ্যক্রম মডিউল পর্যন্ত বিস্তৃত।
সৃজনশীলতা, প্রযুক্তি এবং স্থানীয় প্রেক্ষাপটের সমন্বয়ে, গোগী৮ শুধু পাঠ প্রদান করে না—এটা শিক্ষার্থীদের জন্য গল্প বলে, যা তাদের শিক্ষা, সম্প্রীতি ও ক্ষমতায়নের পথ খারবে।
প্রতিটি বিষয়ের জন্য উচ্চমানের ভিডিও লেকচার যা NCTB পাঠ্যক্রম অনুসরণ করে তৈরি। অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা প্রস্তুতকৃত সহজবোধ্য ও আকর্ষণীয় ক্লাস।
শেখার পর পরীক্ষা করার জন্য রয়েছে ইন্টারেক্টিভ কুইজ সিস্টেম। তাৎক্ষণিক ফলাফল ও ব্যাখ্যা সহ প্রতিটি অধ্যায়ের জন্য বিশেষভাবে তৈরি প্রশ্ন।
পরীক্ষার প্রস্তুতির জন্য বিশেষভাবে তৈরি মডেল টেস্ট। বোর্ড পরীক্ষার প্যাটার্ন অনুসরণ করে প্রশ্ন ও সময় নির্ধারণ।
সম্পূর্ণ প্ল্যাটফর্ম NCTB পাঠ্যক্রম অনুসরণ করে তৈরি। চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সিলেবাস কভার।
সমস্ত বিষয়বস্তু পাঠ্যক্রম অনুসারে সুন্দরভাবে সাজানো ও তৈরি। অধ্যায় ভিত্তিক সুবিন্যস্ত লেসন প্ল্যান ও কন্টেন্ট।
চতুর্থ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সব শিক্ষার্থীদের জন্য। প্রতিটি শ্রেণীর জন্য আলাদা কোর্স ও শিক্ষা পদ্ধতি।
কম্পিউটার বা ল্যাপটপে সরাসরি অনলাইনে অংশগ্রহণ করুন। বড় স্ক্রিনে আরও ভালো অভিজ্ঞতা নিন।
যেকোনো সময় যেকোনো জায়গায় মোবাইল অ্যাপের মাধ্যমে শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করুন।